সীতাকুণ্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

0

সীতাকুণ্ড প্রতিনিধি : আগামী ১০ ডিসেম্বর দেশব্যাপী ভিটামিন এ খাওয়ানো হবে শিশুদের। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা আজ সকাল ১১টায় সীতাকুণ্ড হাসপাতাল সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান

অতিথির বক্তব্য রখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া, প্রধান বক্তাছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।ডাক্তার আব্দুস সালাম চৌধুরীর এর সঞ্চালনে অনুষ্ঠিত অভহিতকরণ সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, এসআই জয়নাল।
সভায় বক্তারা বলেন আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের সমস্ত টিকা কেন্দ্রে শিশুদেরকে ভরা পেটে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাসের বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে সকল শিশুদেরকে কেন্দ্রে এসে ভিটামিন এ ক্যাসুল খাওয়ানো হবে।

ডাক্তার রাশেদ তার বক্তব্যে বলেন, ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নই ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালা শিশুদের পাশ্বপ্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুকি নেই তবুও পাশ্ব প্রতিক্রিয়া হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

তিনি আরও বলেন, মা ও শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশী পরিমানে ভিটামিন এ সমৃদ্ধি প্রাণীজ খাবার মাছ মাংস,ডিম,দুধ ও কলিজা এবং উদ্ভিজ্জ খার হলুদ ফলমুল,রঙিন শাক সবজি খেতে হবে ও পরিবারের রান্নায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার করতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.