সিটিনিউজবিডি : আজ ৬ ডিসেম্বর বিকেল ৩টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুছ চৌধুরী।
সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম. এ হালিম, সালাহউদ্দিন আহমেদ, ইছহাক কাদের চৌধুরী, চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, নুর মোহাম্মদ, সেকান্দর চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম উদ্দিন চেয়ারম্যান, আবা আহমেদ হাসনাত, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ইউসুফ নিজামী, জামশেদুর রহমান, জেলা যুবদলের সভাপতি কাজী মো. সালাহ উদ্দিন, মো. জাকির হোসেন, মাহাবুব ছাফা, মো. আইয়ুব, কামাল উদ্দিন, মুছা, আতিকুল ইসলাম লতিফী, আওরঙ্গজেব মোস্তফা, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, কুতুব উদ্দিন বাহার, মাঈনুদ্দিন মনি, নবাব মিয়া চেয়ারম্যান, আলী নেওয়াজ মামুন, দিদারুল আলম চৌধুরী, রহমত উল্লাহ, এজাহার মিয়া, এস.এম ফারুক, কমান্ডার ফজল বারেক, মুসলিম উদ্দিন চৌধুরী, মোসলেম উদ্দিন, নিজাম উদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ওমর ফারুক চৌধুরী ডিউক, ছাত্রদল নেতা আবদুর রহিম বেলাল, মঈনুল্লাহ উজ্জ্বল, সরোয়ার হোসেন রুবেল, হুসাইন মুহাম্মদ মাসুম, কামরুল হাসান, আফছার, সম্রাট, কাজী রোমান, কামরুল অপু, অহিদুল ইসলাম টিটু, আরিফ, রাফি, জাহেদ, আলাউদ্দিন, মুজাফ্ফর চৌধুরী, রনি, মোবিন, আবদুল্লাহ ও ইমরান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৯০ এর স্বৈরাচারের ন্যায় ২৬ বছরের বিজয়ের হাঁসি আর আজকের বাস্তবতা খুবই অসামঞ্জস্যপূর্ণ। ২৬ বছর আগে ১৯৯০ সালের আজকের দিনে ছাত্র-গণঅভ্যূত্থানের মূখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল তৎকালীন স্বৈরশাসক এরশাদ, সেদিন গণতন্ত্র মুক্তি পেয়েছিল। ৯০এর সেই অগ্নিগর্ভ আন্দোলনের উত্তাল দিনগুলি স্মরণ করে এবং সেই শক্তি বুকে ধারণ করে নব্য বাকশালী সরকারের পতন-আন্দোলনে ছাত্রদলের সকল নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ বিভাগের আরও খবর
