সনি’র নতুন ওয়াকম্যান

0

তথ্য ও প্রযুক্তি : সনি এনডব্লিউ-এ ৩৫ মডেলের ওয়াকম্যানটি ভারতের বাজারে ছাড়া হয়েছে। ব্যবহার করা হয়েছে এস-মাস্টার ডিজিটাল অ্যামপ্লিফায়ার। নতুন এই ওয়াকম্যানে রয়েছে পাঁচটি পসক্যাপ ক্যাপাসিটর। এনডব্লিউ–৩৫ ওয়াকম্যানে রয়েছে ৩ দশমিক ১ ইঞ্চি টাচস্ক্রিন। ওয়াকম্যানটির ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেয়া যাবে। যার দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯০ রুপি। (খবর:ভারতীয় গণমাধ্যম এনডিটিভি)।

এ ডিভাইসে রয়েছে অপ্টিমাইজড ব্যাটারি। ওই কোম্পানির দাবি, একবার চার্জ দিলে টানা ৪৫ ঘণ্টা ওয়াকম্যানটিতে চার্জ থাকবে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, ইউএসবি ও এনএফসি।

ক্যামেরা এবং অডিও ডিভাইসের ক্ষেত্রে সনি ইউজারদের আস্থা অর্জন করেছে। এর আগে নতুন দুই মডেলের হেডফোন বাজারে ছাড়েছিল সনি। ভারতের বাজারে এমডিআর – এক্সবি ৮০ এবং এমডিআর – এক্সবি ৫০বিএস মডেলের ওয়্যারলেস এক্সট্রা-বেজ ইন-এয়ার হেডফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১০ হাজার ৯৯০ রুপি ও পাঁচ হাজার ৪৯০ রুপি।

নির্মাতা প্রতিষ্ঠান সনির দাবি, এক্সবি৮০বিএস হেডফোনে একবার চার্জ দিলে টানা সাড়ে আট ঘণ্টা কাজ করবে অন্যদিকে এক্সবি৫০বিএস হেডফোনটি একবার চার্জ দিলে টানা সাত ঘণ্টা সচল থাকবে। সূত্র-অনলাইন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.