সীতাকুণ্ডে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট, ২ ডাকাত আটক

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুন্ডে বসত বাডি়তে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টায় পৌরসভার ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটকসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিয়কালে কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য আহত হয়।
আহতরা হলেন ওসি (তদন্ত) মোজাম্মেল হক, উপ-পরিদর্শক সুজয় কুমার, মাহফুজ, কন্সটেবল মাহমুদ ও হাসান।
জানা যায়, গভীররাতে একদল ডাকাত ইকোপার্ক এলাকার সেফায়াত মঞ্জিলে হামলা চালায়। এ সময় ডাকাতরা ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুটপাট করে। তবে ডাকাতের উপস্থিতি টের পাওয়া মাত্রই বিষয়টি থানাকে অবহিত করে ঘরে সদস্যরা। এ খবর পেয়ে পুলিশ বাড়িটির চারপাশ ঘেরাও করে ডাকাতদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাকাত কামাল উদ্দিন (৪৯), ও মো.হোসেনসহ ৫ পুলিশ সদস্য গুলি বিদ্ধ হয়। সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ডাকাতির খবরে পেয়ে আটকের চেষ্টা চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ ঘটনায় আমি, দুই উপ-পরিদর্শকসহ ৫পুলিশসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল হতে এলজি, কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
আটক গুলিবিদ্ধ দুই ডাকাত পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি
জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.