হাসপাতালে দিলীপ কুমার

0

বিনোদন : বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আবার হাসপাতালে ভর্তি হলেন । গুটি গুটি করে ৯৩ বছর বয়স পার করে দিলেন। এই তারকা (৭ ডিসেম্বর) বুধবার সকালে টুইটারে লিখেছেন, ‘এখন অনেক ভালো লাগছে। রুটিন চেকআপের জন্য হাসপাতালে আসতে হয়েছে।

অন্য আরেকটি টুইটে তিনি জানান, তার ব্যক্তিগত ফিজিশিয়ান ড. এস ঘোকালে, ড. নিতিন ঘোকালে ও ড. আর. শর্মার সঙ্গে হাসপাতালে কয়েকজন চিকিৎসক কাজ করেছেন। তিনি লিখেছেন, ‘মনীষীরা বলেন, স্বাস্থ্যই সম্পদ। সবাই আপনাদের দোয়ায় আমাকে মনে করবেন।’

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ডান পা ফুলে যাওয়ায় ও জ্বরে কাবু হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন দিলীপ কুমার। তার সহধর্মিণী, অভিনেত্রী সায়রা বানুর ব্যবস্থাপক মুরশিদ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা আইএএনএস’-এর কাছে।

এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো চিকিৎসার জন্য হাসপাতালে গেলেন দিলীপ কুমার। শ্বাসকষ্টের কারণে ১৬ এপ্রিল লীলাবতি হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২১ এপ্রিল তাকে ঘরে যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা।

গত বছর পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয় দিলীপ কুমারকে। ১৯৯১ সালে পদ্মভূষন সম্মান ও ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৫৬ সালে ‘আজাদ’ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার প্রথম পুরস্কার জেতেন দিলীপ কুমার। সবচেয়ে বেশি আটবার ফিল্মফেয়ার জয়ের রেকর্ড তারই দখলে। ১৯৯৩ সালে ফিল্মফেয়ারে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.