বিনোদন : চাকরি না থাকায় টিউশনি করেই আয় করেন। সেই টাকা পাঠান গ্রামে। তাতে চলে সংসার। কিন্তু নতুন এক টিউশনি নিয়ে বেশ বিপাকে পড়েছেন জাহিদ হাসান। কারণ টিউশনির শর্ত।
এখানে তার চরিত্রের নাম আবির। মফস্বলে নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন তিনি। কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়ার চেয়ে প্রাইভেট পড়ানোকেই আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন আবির।
গ্রাম থেকে ঢাকায় এসে একটি মেসে ভাড়া থাকে আবির। এক ছাত্রীকে পড়াতে গিয়ে অদ্ভুত এক শর্তের মুখে পড়েন হোম টিচার জাহিদ। সেটি হলো যদি ছাত্রী পাশ করে তবে বোনাসসহ মোটা অংকের বেতন। আর যদি ফেল করে তবে ছাত্রীকে বিয়ে করতে হবে। মায়ের অসুখের কারণে বাধ্য হয়ে এমনই শর্ত মেনে টিউশনি হাতে নিয়ে বিপদে পড়ে যায় জাহিদ হাসান। কেমন সেই বিপদ জানতে হলে দেখতে হবে এক ঘণ্টার নাটক ‘টেনশন টিউশন’। কেমন সেই বিপদ জানতে হলে দেখতে হবে এক ঘণ্টার নাটক ‘টেনশন টিউশন’।
নাটকটি লিখেছেন সোহেল রানা, পরিচালনায় তারেক মিয়াজী। এতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, তাসনোভা এলভিন, শরিফুল প্রমুখ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘টেনশন টিউশন’।
