খেলাধুলা : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে আজকের (বুধবার) দ্বিতীয় ম্যাচ ও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স।
টস জিতেছে খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ড্যারেন স্যামির রাজশাহীকে আগে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ।
খুলনা টাইটানস একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আব্দুল মজিদ, নিকোলাস পুরান, শুভাগত হোম, আরিফুল হক, অলক কাপালী, মোশাররফ হোসেন রুবেল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনায়েদ খান ও শফিউল ইসলাম।
রাজশাহী কিংস: সাব্বির রহমান, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, মোমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল অপু, আবুল হাসান রাজু, ড্যারেন সামি, মোহাম্মদ সামি, সামিত প্যাটেল, উমর আকমল।
