আঞ্চলিক বিশ্ব এজতেমা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৯,৩০ও ৩১ ডিসেম্বর, ২০১৬ হাটহাজারী উপজেলায় আঞ্চলিক বিশ্ব এজতেমা উপলক্ষে আইন শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় বিষয়ক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

সভায় এজতেমা উপলক্ষে আইন শৃঙ্খলা , রাস্তা সংস্কার, পানি সরবরাহ , স্যানিটেশন, পয়ঃনিস্কাশন, যাতায়াত, ট্রাফিক ব্যবস্থা এবং এজতেমা চলাকালীন সময় সার্বক্ষনিক তত্তাবধান বিষয় আলোচনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এর সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, উপ পরিচালক স্থানীয় সরকার খোরশেদ আলম, মুফতি জসিম উদ্দিন,জেলা আনসার কমান্ডার ইয়াসিন আরাফাত, এন এস আই সহকারী পরিচালক ফরিদুল আলম চৌধুরী, র‌্যাব সদস্য জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.