ডর্টমুন্ডের বিপক্ষে ড্র করল রিয়াল

0

খেলাধুলা : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডর্টমুন্ডের বিপক্ষে ড্র করেছে রিয়ালের। এমন ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও ঘরের মাঠে জিততে পারেনি তারা। আর এ ড্রতে গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকেই শেষ ষোলোতে গেলো জিদানের শিষ্যরা।

ম্যাচের দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সহজ সুযোগ পেয়েছিল বেনজামা। তবে রোনালদোর পাস থেকে পাওয়া বলে শট নিতে ব্যর্থ হন এই তারকা। ম্যাচের ২৮ কারবাহালের দারুণ ক্রস থেকে বল পেয়ে গোল করে দলকে লিড এনে দেন বেনজামা। ফলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন বেনজামা। বাঁ দিক থেকে রদ্রিগেসের দারুণ ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে আসরে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরাসি স্ট্রাইকার। ৬০ মিনিটে মার্সেল সিমেলজারের বাড়ানো বলে গোল করে ব্যবধান কমান আউবামেয়াং। ম্যাচের ৬৮ মিনিটে ডি বক্সের মুখে থেকে রোনালদোর জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান সফরকারী দলের গোলরক্ষক। আর রদ্রিগেসের নেওয়া কর্নারে বেনজেমার হেড গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার।

এদিকে ম্যাচের ৭৮ মিনিটে গোলের সহজ সুযোগটি নষ্ট করেন রোনালদো। বাঁ-দিকে ফাঁকায় বল পেয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের নেওয়া কোনাকুনি শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টের বাধা এড়াতে পারেনি। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সমতাসূচক গোলটি করেন রয়েস। বাকি সময় আর গোল না হলে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.