টিআইবির বেলুন ক্যাম্পেইন

0

সিটিনিউজবিডি : ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করছে দুদক ও সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগর।

এই দিবসকে সামনে রেখে সনাক টিআইবির বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় কার্টুন প্রদর্শনীর উদ্বোধন, ১০টা হতে সাড়ে ১০টা পর্যন্ত দুর্নীতিবিরোধী র‌্যালী ডিসি হিল হতে চট্টগ্রাম প্রেস ক্লাব অভিমুখে, সাড়ে ১০টা হতে ১১ টা পর্যন্ত মানববন্ধন চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে। বিকাল সাড়ে ৪ টা হতে রাত ৮ টা পর্যন্ত দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল স্কয়ার, ডিসি হিলে।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল ১০ টার সময় সারা দেশের ৮ টি বিভাগীয় শহরের সাথে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে দুদক ও টিআইবি যৌথ ভাবে হিলিয়াম বেলুনের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা প্রচারের লক্ষে বেলুন উড্ডয়ন করেন। বেলুন উড্ডয়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে বেলুন উড্ডয়ন করেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এর পরিচালক মো: আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন দুদক সম্মিলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ১ ও ২ যথাক্রমে মো. মোশারফ হোসেন ভূঁইয়া ও সাঈদ আহমেদ টিআইবির পক্ষে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রিচার্স ও পলিসি জাফর সাদিক চৌধুরী এছাড়া দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও সনাক চট্টগ্রামের ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘের উদ্যেগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘দুর্নীতিবিরোধী সনদ’ (United Nations Convention Against Corruption (UNCAC) গৃহীত হয়। সেই বছর ৯ ডিসেম্বর মেক্সিকোর মেরিডাতে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন অধিবেশনে অংশ নেওয়া ১২৯ টি দেশের মধ্যে ৮৭ টি দেশ সনদটিতে স্বাক্ষর প্রদান করেন। সাক্ষরের দিনটিকে স্মরনিয় করে রাখতে ও বিশ^ব্যাপী দুর্নীতিবিরোধী আন্দোলনের পক্ষে জনসচেতনতা তৈরির জন্য জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসাবে ঘোষনা করে। এ লক্ষে ২০০৪ সাল হতে বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছর টিআইবি দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার বিশ বছর পূর্তি উদযাপন করছে।

‘দুর্নীতির বিরোদ্ধে একসাথে’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৬ উদযাপনের মূল উদ্দেশ্য হলো দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি সকলের দায়িত্বশীল ভ’মিকা পালন সম্পর্কে অংশীজনকে সচেতন ও উৎসাহিত করা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.