রানভিরের মধ্যে শাহরুখের ছায়া

0

বিনোদন : মুক্তির অপেক্ষায় ‘বেফিকরে’। রণবীরকে প্রশংসায় ভরিয়ে দিয়ে পরিচালক আদিত্য চোপড়ার দাবি, “রণবীরই বলিউডের পরবর্তী শাহরুখ।” একটি চিরকুটে এই কথা লিখে আদিত্য তা পাঠিয়ে দিয়েছেন খোদ রণবীরকেই। রণবীর অবশ্য জানতেনই না সেই কথা। দিল্লিতে গিয়েছিলেন ‘বেফিকরে’-র প্রচারে। সেখানেই হাতে পান এই স্পেশাল নোট। যশ রাজ ফিল্মসের টুইটার অ্যাকাউন্টেও এই স্পেশাল নোট ধরা পড়েছে।

সচরাচর মিডিয়ার সামনে আসেন না ৪৫ বছর বসয়ী এই পরিচালক। আগেও কোনও ছবির প্রচারে সামনে আসেননি। এবারেও তার ব্যতিক্রম হল না। আদিত্য চোপড়া লিখেছেন, “বেফিকরে আমি পরিচালনা করব কি না, তার ঠিক ছিল না। তবে রণবীর যে অভিনয় করবে তা প্রথম থেকেই ঠিক ছিল। আজ পর্যন্ত আমি একজনকেই পরিচালনা করে এসেছি। তিনি শাহরুখ খান। যে পরিচালকরা শাহরুখের সঙ্গে কাজ করেছেন তাঁরা জানেন, ছবিতে শাহরুখ থাকলে পরিচালনার কাজটা কত সহজ হয়ে যায়। বহু দিন ধরেই শাহরুখকে ছাড়া একটা ছবি করতে চাইছিলাম।”

রণবীরকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আদি এর পর বলেন, “আমি খুবই ভয় পেয়েছিলাম। আমার ছবি হিট হওয়ার একটা বড় কারণ শাহরুখ। এক সময় ভাবনা চিন্তা বন্ধই করে দিয়েছিলাম। এর কিছু দিন পরে নতুন লিড দিয়ে কাজ শুরু দিই। কিন্তু প্রথম দিনই শুটিং ফ্লোরে হতবাক হয়ে গিয়েছিলাম। এক নতুন শাহরুখকে সেই দিন দেখি। সেই একই এনার্জি, একই বুদ্ধি আর একই প্রতিভা। এই নয় যে রণবীর শাহরুখের মতো অভিনয় করে। তবে শাহরুখ আমার ভুলত্রুটিগুলো যেভাবে লুকিয়ে রাখত, রণবীরও তাই করেছে। আর দর্শকের নজরেও ধরা পড়বে তা। প্রথম দিনই বুঝতে পেরেছিলাম যে আমি ঠিক পথেই এগোচ্ছি।”

এই স্পেশাল নোটটা মিডিয়ার সামনে পরতে গিয়ে চোখ ছলছল করে ওঠে রণবীরের। এর পর মিডিয়া বাজিরাওকে একাধিক প্রশ্ন করলেও চুপ ছিলেন ইমোশনাল রণবীর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.