সকল উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা রয়েছে : মেয়র

0

বাবর মুনাফ : দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

তিনি আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৪৬তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত নগরীর আমবাগানস্থ আইডিইবি ভবন চত্বরে আলোচনা সভা ও র‌্যালী উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইডিইবি চট্টগ্রামের সভাপতি মুক্তিযোদ্ধা মো: আবু বাছেতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় সহ সভাপতি (ঢাকা অঞ্চল) মুক্তিযোদ্ধা এ.কে.এম. আব্দুল মোতালেব, সহ সভাপতি জাফর আহমদ সাদেক, চসিক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, আইডিইবি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি আইডিইবি ভবন হতে শুরু হয়ে টাইগারপাসসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি ভবনে এসে শেষ হয়।
মেয়র নাছির বলেন, বিগত দিনে রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরো বেশি অংশগ্রহণ করবেন। দেশের পক্ষে স্বাধীনতার সুফল প্রত্যেক দ্বারে দ্বারে পৌছে দিতে আপনারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।
তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি সমূহ পূরণে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.