খেলাধুলা : কে জিতবেন এবারের ব্যালন ডি`অর? ঘুরেফিরে এবারো দুটি নামই সামনে, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর চতুর্থ নাকি মেসির ষষ্ঠ? নানা মুনির নানা মত।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এগিয়ে রাখছেন তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিকে। ষষ্ঠবারের মতো আর্জেন্টিনা অধিনায়কের হাতেই ব্যালন ডি`অর দেখছেন নেইমার। যদিও সব ধরনের প্রতিযোগিতায় ৫১ গোল করা রোনালদো নিজ দেশ পর্তুগাল ও ক্লাব বিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন যথাক্রমে ইউরো-২০১৬ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
তার পরেও নেইমারের চোখে তার সতীর্থ মেসিই সেরা। এবারও তাই মেসির হাতেই ব্যালন ডি`অর দেখতে মুখিয়ে আছেন। ‘গোলকে’ ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেন, ‘আমি জানি না কে জিতবে ব্যালন ডি’অর। কিন্তু আমার মতে একজনই সেরা, আর সে-ই মেসি। রোনালদো গ্রেট খেলোয়াড়, বিশ্বমানেরও। অনেক বছর ধরেই ধারাবাহিক। আমি তাকে সম্মান করি। তবে মেসিই একমাত্র ব্যক্তিত্ব, যে কিনা এটার (ব্যালন ডি’অর) যোগ্য।’
