বিপিএলের ফাইনালে সময়সূচিতে পরিবর্তন

0

খেলাধুলা : শেষ হয়ে গেল বিপিএলের এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ। আগামীকাল শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণ। বিপিএলের এই খেলার মাঝে দাঁড়িয়ে আছে একটি ফাইনাল ম্যাচ।

বিপিএলের চতুর্থ আসরের ফাইনাল আগামীকাল। যেখানে মুখোমুখি হবে বড় বাজেটের দল ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। তবে বিপিএলের ফাইনালের সময়সূচিতে এসেছে পরিবর্তন।

আগের সময়সূচি অনুযায়ী ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬.১৫ টায় (সোয়া ছয়’টা)। আধঘন্টা এগিয়ে এসে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫.৪৫টায় (পৌনে ছয়’টায়)। বৃহস্পতিবার বিকেলে এক ই-মেইল বার্তায় এমনটিই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.