নতুন স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন

0

সিটিনিউজবিডি : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র সচিব নিয়োগ দিয়েছে সরকার। তিনি মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। জ‌্যেষ্ঠ সচিব মোজাম্মেলকে ইতোমধ‌্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। কামাল উদ্দিনকে স্বরাষ্ট্র সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বছরের ১৯ জানুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পাওয়া কামাল উদ্দিন ওই বছরের ২৭ অগাস্ট একই মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখায় যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, সচিব পদমর্যাদার এবং ভারপ্রাপ্ত সচিব মিলিয়ে ৭৩ জন কর্মকর্তা রয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.