কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী লায়ন মো: আবদুর রহিম

0

বশির আল মামুন,চকরিয়া : কক্সবাজার জেলা পরিষদের আসন্ন ২৮ডিসেম্বর নির্বাচনে চকরিয়া পৌরসভা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর, কাকারা ও চিরিংগা ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৭নং ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন তরুণ উদ্যোক্তা ও সমাজ কর্মী প্রচারমিূখ ব্যক্তিত্ব লায়ন মো: আবদুর রহিম। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর গ্রামের আওয়ামী পরিবারের একনিষ্ট কর্মী আলহাজ¦ আহমদ কবির এর সুযোগ্য পুত্র।

সদস্য প্রার্থী লায়ন মো: আবদুর রহিম এর শিক্ষাগত যোগ্যতা-বিএ(সম্মান), এম. এ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং এলএলবি জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে সম্পৃক্ততা রয়েছেন। তন্মধ্যে আজীবন সদস্য- বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগাম, চট্টগাম লায়ন্স ফাউন্ডেশন, চট্টগাম বিশ^বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ, চকরিয়া সমিতি চট্টগ্রাম, লায়ন্স ব্লাড ব্যাংক চট্টগ্রাম। এছাড়াও সদস্য- চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ।

সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্যে রয়েছেন পরিচালক (প্রশাসন), বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, সাবেক সেক্রেটারি (দুইবার) চট্টগ্রাম লায়ন্স ক্লাব, প্রেসিডেন্ট(চলতি দায়িত্ব) চট্টগ্রাম লায়ন্স ক্লাব, ভাইস চেয়ারম্যান (চলতি দায়িত্ব) চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, যুগ্ম সম্পাদক তিনবার (চলতি দায়িত্ব) চট্টগ্রামস্থ চকরিয়া সমিতি। বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সত্ত্বাধিকারী এলকেএস এন্টারপ্রাইজ (আমদানি, রপ্তানি ও সরবরাহকারি প্রতিষ্টান), ব্যবস্থাপনা পরিচালক লেমন আইডিয়াস এন্ড অ্যাক্টিভেশন লিঃ (বিজ্ঞাপনি প্রতিষ্টান) সহ একাধিক সামাজিক, ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

জেলা পরিষদের সদস্য প্রার্থী লায়ন মো: আবদুর রহিম একজন সফল তরুণ উদ্যোক্তা, সমাজ কর্মী ও দক্ষ সংগঠক হিসাবে নিজ উপজেলা চকরিয়া সহ বিভিন্ন এলাকায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা শিবির, চক্ষুশিবির, বৃ রোপন, রক্তদান কর্মসুচী, শ্রমিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে ব্যাস্ত রেখে ইতিমধ্যে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।

তাঁর ক্ষুদ্র সাংগঠনিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে সাধ ও সাধ্যের সীমাবদ্ধতার মধ্যে নিজ এলাকার পিছিয়ে পড়া জনগোষ্টির কাংখিত অধিকার ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে কক্সবাজার জেলাপরিষদ নির্বাচনে ০৭নং ওয়ার্ডে সদস্য হিসাবে মনোনয় পত্র জমা দিয়েছেন। তিনি ইতিমধ্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে নিজ উদ্যেগে চকরিয়ার বিভিন্ন এলাকার ১২৯জন দরিদ্র রোগীকে বিনামুল্যে চোখের সানি অপারেশন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ব্যবস্থা করেছেন।

তিনি সামাজিক কর্মকান্ডের স্বীকৃকি স্বরূপ পরপর তিনবার জাতীয়ভাবে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীর সম্মাননায় ভুষিত হয়েছে। সমাজসেবায় ২০টির অধিক পুরস্কার লাভ করেছেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সম্মানীত কাউন্সিলরদের কাছে মূল্যবান রায় প্রত্যাশা করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.