রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে পতেঙ্গা-ইপিজেডে বিক্ষোভ মিছিল

0

চট্টগ্রাম :  মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বর্রবতার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ইপিজেড ও পতেঙ্গা থানার সর্বস্তরের ইমাম, খতিব ও মোয়াজ্জেনসহ সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে অাজ শুক্রবার (৯ ডিসেম্বর) শুক্রবার বাদে জুমা এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পুর্ব এক সমাবেশ উত্তর পতেঙ্গা স্টীল মিল বাজারের মুন ভিউ কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়।

নারিকেল তলা হক সাহেব জামে মসজিদের খতীব বিশিষ্ট আলেম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব জয়নাল আবেদীন, পতেঙ্গা হোসেন আহমদপাড়া জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুর রহমান ইয়াছিন, নারিকেল তলা হক সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ হাছান, পতেঙ্গা খিজির (আ.) জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা এইচ এম রুহুল্লাহ, বাংলার মাটির চেয়ারম্যান মাওলানা এবিএম অলিউল্লাহ, কর্ণফুলী ইপিজেড জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা হারুন আজিজী, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসাইন, উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ খিজির (আ.) জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল ইসলাম, বন্দরটিলা আলী শাহ জামে মসজিদের খতীব মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাফেজ ওসমান গণি, কাটগড় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল ইসলাম, বায়তুর রিদোয়ান জামে মসজিদের খতীব মাওলানা কুতুব উদ্দিন, জাকের হোসেন কণ্ট্রাকটর জামে মসজিদের খতীব মাওলানা মামুনুর রশীদ, সমাজকর্মী মনজুরুল কাদের, হাজি মুহাম্মদ হারুন, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আমিন, মোহাম্মদ শফি, সালাহউদ্দিন, মোহাম্মদ আলী, সমাজসেবক শাহাদাত হাছান, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা আবদুল মান্নান, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

সমাবেশে মিয়ানমারের হত্যাযজ্ঞ ও বর্বরতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে সীমান্ত খুলে দিয়ে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। সমাবেশ শেষে কয়েক হাজার মানুষের এক বিশাল মিছিল পতেঙ্গা-ইপিজেডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.