ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর স্বাভাবিক বৃদ্ধি ঘটে

0

সিটিনিউজবিডি : জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে গতকাল শনিবার কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্যে ক্যাম্পাইনের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

এসময় তিনি বলেন, “ভিটামিন এ ক্যাপসুল শিশুদের জন্য কতটা জরুরি, সেটা সরকারের নিয়মিত ক্যাম্পেইনের ফলে দেশের শিক্ষিত, অশিক্ষিত সব মা-ই এখন জানেন।” শরীরের অত্যাবশ্যকীয় উপাদান হলো ভিটামিন, যা ছাড়া শরীরের বৃদ্ধি ও বিকাশ ব্যহত হয়। বেশির ভাগ ভিটামিন শরীরে তৈরি হয় না। খাবারের মাধ্যমে এর চাহিদা পূরণ করতে হয়। অসচেতনতা ও দারিদ্র্যের কারণে সুষম খাবারের অপ্রাপ্যতা থেকে শিশুদের ভিটামিনের ঘাটতি দেখা দেয়। বিষযটি মাথায় রেখেই বছরে দুইবার ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে সরকার। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ঘটে। রাতকানা রোগ থেকে রক্ষা পায়।
পরিষদের সভাপতি মো. এমরানুল হক এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ রফিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবক লীগের যুন্ম আহবায়ক কে বি এম শাহজাহান সংরক্ষিত ৭ ও ৮ নং ওর্য়াড এর মহিলা কাউন্সিলার জেসমিন পারভিন জেসি, শুলকবহর মহল্লা কমিটির উপদেষ্টা আলহাজ শাহজাহান সুফি, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক সওদাগর, সামশুউদ্দীন মিয়া, সিরাজুল ইসলাম, এনামুল হক,মোহাম্মদ আলী, আলমগীর, রেজাউল হক, আজিজুল হক, উসমান, আবুল খায়ের, সাকি এবং এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.