রিয়ালকে রক্ষা করলেন রামোস

0

খেলাধুলা : শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে বারবার চিত্রপট পাল্টানো ম্যাচে একসময় হারের শঙ্কাই পেয়ে বসেছিল রিয়াল শিবিরে। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নেয় লা লিগার শীর্ষস্থানধারীরা।

আক্রমণভাগের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে আরো একবার রিয়াল মাদ্রিদের ত্রাতা হলেন রামোস। বনে গেলেন রিয়ালের জয়ের নায়ক। রামোস নৈপুণ্যে দেপার্তিভোর বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

এই জয়ে রিয়াল তাদের শীর্ষস্থান আরো মজবুত করলো। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা সমসংখ্যক ম্যাচ খেলে নিজেদের ঝুড়িতে জমা করেছে ৩১ পয়েন্ট। আর ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেভিয়ার অবস্থান তৃতীয়।

ম্যাচের ৫০ মিনিটে আলভারো মোরাতা গোল করে রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু ৬৩ মিনিটেই হোসেলু গোল করে দোপার্তিভোকে সমতায় ফেরান। এর ঠিক দু’মিনিট পরেই হোসেলুর গোলে এবার এগিয়ে যায় দেপার্তিভো। আর ৮৪ মিনিটে মারিয়ানো ডিয়াসের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে রিয়াল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.