সিটিনিউজবিডি : বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার নির্বাহী কমিটির সভা চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গত ৫ ডিসেম্বর বিকেল ৪ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সম্প্রতি যুগ্মসচিব পদে মোঃ সামসুল আরেফিন পদোন্নতি লাভ করায় ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে বরণ করে নেওয়া হয়।
সভার আলোচ্যসূচির উপর বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষিকেশ শীল, ডেপুটি মহাব্যবস্থাপক সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখা এস.এম আবুল কালাম আজাদ, সহসভাপতি সৈয়দ মো. নুরুল আবছর, জেলা স্কাউট কমিশনার প্রকৃতি রঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ ধনলাল মুহুরী, সহকারী কমিশনার (সংগঠন) মোহাম্মদ সোলায়মান, এডভোকেট শেখর দত্ত, প্রধান শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্য, মোঃ সেলিম উদ্দিন, জেলা স্কাউট লিডার আনন্দ কুমার বড়ুয়া, জেলা কাব লিডার আকতার হোসেন, উপজেলা স্কাউট কমিশনার বোয়ালখালী বিশ্বজিৎ বড়ুয়া, লোহাগাড়া কমিশনার অধ্যক্ষ নাজির হোসাইন, বাঁশখালী কমিশনার প্রধান শিক্ষক ফেরদৌস আকতার, সহকারী উপজেলা স্কাউট কমিশনার সাতকানিয়া মোহাম্মদ ইউনুচ, বিশিষ্ট মরমী গবেষক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য (বলাই), মৌলানা নুরুল ইসলাম, মৌলানা মুজিবুর রহমান ফারুকী, সহকারী লিডার ট্রেইনার উজ্জ্বল কান্তি দাশ, পার্থপ্রতিম দাশ, আকতার হোসেন, জেলা রোভার সম্পাদক অধ্যাপক মোঃ ফজলুল কাদের চৌধুরী, সম্পাদক বোয়ালখালী জানে আলম, সম্পাদক লোহাগাড়া মোহাম্মদ আজম খাঁন, সম্পাদক রাউজান আশীষ কুমার বৈদ্য, সীতাকুন্ড উপজেলার পক্ষে স্কাউটার মনির উদ্দিন, চন্দনাইশ উপজেলা সম্পাদক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, প্রধানশিক্ষক মোহাম্মদ আলী, জিএম পল্লী বিদ্যুৎ-১ এর পক্ষে ডিজিএম আব্দুল্লা আল মামুন, আঞ্চলিক স্কাউটস এর পক্ষে এস.এম ফারুক উদ্দিন, সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, সাংবাদিক সমীর দাশ, সাংবাদিক দয়াল দত্ত, সাংবাদিক শিমুল পাল, সাংবাদিক রুবেল আচার্য প্রমূখ।
সভা পরিচালনা করেন জেলা সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা এল.টি। সভায় প্রধান অতিথি প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড অধিক সংখ্যক অর্জন করায় চট্টগ্রাম জেলা স্কাউটসের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, তিনি নিজে কাব স্কাউট, স্কাউট, বিএনসিসি করে নিজেকে গড়ে তুলেছেন। আজকের সভায় সকলের উপস্থিতি প্রমাণ করে চট্টগ্রামের স্কাউটিং কার্যক্রম বেশ জোরালো ভূমিকা পালন করে। আন্তরিক ও পরিশ্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে। কোমলমতি শিশুদের গড়ে তোলার জন্য স্কাউটিং অনস্বীকার্য বলে অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলার স্কাউটিং স¤প্রসারণে তাঁর সহযোগিতার হাত অব্যাহত থাকবে বলে তিনি জানান। ত্রৈবার্ষিক কাউন্সিল সভা জানুয়ারী ২০১৭ মধ্যে করার আহবান জানান।
