চট্টগ্রাম : নগরীর নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম নামে এক যুবক খুন হয়েছেন। আজ রোববার(১১ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নিউমার্কেট এলাকায় নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল ইব্রাহিম মানিক। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
