প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন দেব

0

বিনোদন : নতুন করে রুক্মিনি মৈত্রর প্রেমে মজেছেন টলিউড অভিনেতা দেব। অন্তত এমনটাই গুঞ্জন টালিগঞ্জে। এমনকি প্রেমিকাকে সঙ্গে নিয়েই নতুন সিনেমার কাজ শুরু করেছেন এই অভিনেতা।

রাজ চক্রবর্তী পরবর্তী সিনেমা চ্যাম্প। এতে প্রধান বক্সার চরিত্রে দেখা যাবে দেবকে। আর দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিনি মৈত্র। সিনেমাটি প্রযোজনা করছেন দেব।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন দেব ও রুক্মিনি। নতুন এ সিনেমাসহ ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেছেন এই জুটি। অনেক দিন ধরেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন রুক্মিনি। কিন্তু এতদিন কোনো সিনেমায় অভিনয়ের জন্য রাজি হননি এই অভিনেত্রী। সিনেমায় অভিনয়ের এত প্রস্তাব পেয়েও কেন এতদিন অভিনয় করেননি এমন প্রশ্নের জবাবে রুক্মিনি বলেন, ‘আমি অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি কিন্তু রাজি হইনি। গত ৬ মাস ধরে রাজ দা ও দেব অনেক চেষ্টা করে এই সিনেমায় অভিনয়ের জন্য রাজি করিয়েছেন। আর আমি অনুভব করলাম এটাই আমার সঠিক সময়।’

এদিকে ‘চ্যাম্প’ সিনেমায় রুক্মিনি তার শক্ত খুঁটি বলে মন্তব্য করেছেন দেব। এ প্রসঙ্গে রুক্মিনির কাছ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেব আমার বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্বের অর্থ আমার কাছে অনেক কিছু।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.