আনোয়ারায় বিদেশী মদ ও ইয়াবা উদ্ধার

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় এক বস্তা বিদেশী মদ ও ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার দুপুর দুইটার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এসবের মূল্য সোয়া এক লাখ টাকা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, রবিবার দুপুর দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল উপজেলার দোভাষী বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ওই এলাকার এক ব্যক্তি বস্তাভর্তি মালামাল কাঁধে নিয়ে যাওয়ার সময় তাঁকে সন্দেহ হয়। তবে, তাঁকে থামতে বললে তিনি বস্তাটি রেখে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা থেকে ৩০ বোতল বিদেশী মদ ও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদে খবর পেয়ে আমরা অবস্থান নিয়ে এক বস্তা মদ ও ইয়াবা জব্দ করি। তবে, বহনকারী লোকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আমরা তাকে আটক করতে পারিনি। জব্দকৃত ইয়াবা ও বিদেশী মদের আনুমানিক মূল্য সোয়া লাখ টাকা হবে।

জানতে চাইলে কোস্টগার্ডের লে. ডিকসন চৌধুরী বলেন, জব্দকৃত ইয়াবা ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.