যুক্তি-তর্কে সনাকের বিতর্ক প্রতিযোগিতা

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়ে ‘দারিদ্র নয়, সীমাহীন চাহিদা পূরণে আকাক্সক্ষা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে’ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল পক্ষে ও রাঙামাটি সরকারি কলেজ দল বিপক্ষে অংশগ্রহণ করে। এতে যুক্তিপূর্ণ বিতর্কের মাধ্যমে রাঙামাটি সরকারি কলেজ দল জয়লাভ করে।

পরে দ্বিতীয় পর্যায়ে ‘শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি রোধ করতে পারে’ এই বিষয়ে পক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ দল এবং বিপক্ষে রাঙামাটি সরকারি মহিলা কলেজ দল অংশগ্রহণ করে। এতে জয়লাভ করে রাঙামাটি মেডিকেল কলেজ।

ফাইনাল রাউন্ডে অংশ নেয় রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি মেডিকেল কলেজ দল। ‘সামাজিক আন্দোলনই পারে দুর্নীতি রুখতে’ পক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ দল ও বিপক্ষে রাঙামাটি সরকারি কলেজ দল অংশগ্রহণ করে। এতে দুই পক্ষই সুন্দর ও যুক্তিপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এতে জয়লাভ করেন রাঙামাটি মেডিকেল কলেজ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.