চকরিয়া সাংবাদিক বশির আল মামুনকে ফোনে প্রাণনাশের হুমকি
চকরিয়া প্রতিনিধি : চকরিয়ার প্রবীন সাংবাদিক চকরিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি দৈনিক মানব জমিন,পূর্বদেশ ও কক্সবাজারের বহুল প্রচারিত দৈনন্দিন পত্রিকার প্রতিনিধি বশির আল মামুনকে মোবাইল ফোনে চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যাক্তি।
গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সন্তু লারমার চাচাতো ভাই পরিচয় দিয়ে তার মোবাইল ফোনে এই হুমকি দেয়। এ ঘটনায় সাংবাদিক বশির আল মামুন বাদি হয়ে নিজের নিরাপত্তা চেয়ে গত শনিবার রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
প্রবীন সাংবাদিক বশির আল মামুন জানান, গত ৯ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে নিজ অফিসে কাজ করছিলেন। এসময় তার ব্যবহৃত ০১৮১২৩৭২৬৮৫ নাম্বার মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ০১৮৮৩৮২৯১৩৫ থেকে ফোন করে। এসময় ওই ব্যক্তি নিজেকে শন্তু লারমার চাচাতো ভাই পরিচয় দিয়ে বলে, তুমি সাংবাদিক বশির। আমি লামার লুলাইং থেকে বলছি বলে সে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
একদিনের মধ্যে টাকা না দিলে বড় ধরনের ক্ষতি হবে হুমকি দেয়। অজ্ঞাত ওই ব্যক্তি আরো বলেন, তুমি যেখানে থাক সেখান থেকে আমরা তোমাকে খুঁজে নেব। তুমি অনেক টাকা কামিয়েছ তাই আমাদের এক লক্ষ দিবে। না দিলে তোমার অনেক ক্ষতি হবে।
জীবনের নিরাপত্তা চেয়ে পরদিন রাতে নিজে বাদি চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যার জিডি নং-(৪৭৪)। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান বলেন,অভিযোগটি নিয়ে তদন্ত করছি ,শীগ্রই ব্যবস্থা নেওয়া হবে ।
