সীতাকুণ্ডে মাধ্যমিক অফিসারদ্বয়কে বিদায় ও বরণ 

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনকে বিদায় ও নবাগত শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনকে বরণ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দরা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে আজ বেল ৩টায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া।

তিনি বলেন সীতাকুণ্ড ক্রিড়াজগতসহ শিক্ষা বিস্তারে সদ্য বিদায়ী শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনর ভূমিকা প্রশংসনীয়। তিনি শিক্ষকদেরকে আইসিটি বিষয় ও মাল্টিমিডিয়া ক্লাশের মাধ্যমি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আহ্বান জানান।

জাফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সেক্রেটারী মোঃ আবু বকর এর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান যথাক্রমে গাজী শামছুল আলম, অধ্যক্ষ নুরুল কবির,শেখ মোহাম্মদ আজম,লোকমান মিয়া,রবিউল হোসেন,ফারুক হোসেন,সঞ্জীব দে, প্রবীর কুমার নাথ,দিদারুল আলম, মোহাম্মদ এসকান্দর,মোঃ ইসহাক প্রমুখ। অনুষ্ঠান । অনুষ্ঠানে শিক্ষকরা প্রধান অতিথি,বিদায়ী ও নিবাগত শিক্ষা অফিসারকে ক্রেষ্ট প্রদান করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.