গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ১

0

সিটিনিউজবিডি : গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৫.১০ টায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) অলক বিশ্বাস সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই/ মোঃ ইছমাইল হোসেন, এসআই/সজল কান্তি দাশ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নুরুল হক(২৮), পিতা-বদরুজ্জামান, সাং-ধোয়াপালং, আব্দুর রহিম বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার’কে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি নোহা গাড়ি (যাহার রেজিঃ নং-চট্ট-মেট্রো-চ-১১-৪৮২৭) সহ হাতে নাতে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হইতে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.