সুজিত দত্ত, পটিয়া : চট্টগ্রামের পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে গতকাল সোমবার পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে এক জশনে জুলুছ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জুলুছটি ১১ টায়া মাদ্রাসা প্রাঙ্গনে এক ঈদে মিলাদুন্নবী (স.) এর মাধ্যমে শুরু হয়।
এতে প্রধান মেহমান ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুখতার আহমদের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র নুরুল ইসলাম, খোরশেদ আলম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী সোলায়মান চৌধুরী, কাজী ফৌজুল কবির, মোরশেদুল আলম, আবদুল কাদের, হাফেজ বোরহান উদ্দিন, মোহাম্মদ আলম।
বক্তব্য রাখেন চিকন খলিফা ছিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আহমদ আল কাদেরী, সুপার আহমদ হালেমী, অধ্যক্ষ আলাউদ্দিন আল কাদেরী, আবদুল মাবুদ ইসলামাবাদী, জয়নাল আবেদীন, মুহাদ্দিস শহিদুল হক হোসাইনী, মুহাদ্দিস সাইফুদ্দি খালেদ, ছাদেকুর রহমান, মুহাদ্দিস আবদুল মান্নান, মুহাদ্দিস ফরিদ উদ্দীন আহসান, মুহাদ্দিস মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাদ্দিস সৈয়দ হামিদুল হক, আবদুল আজিজ, মাওলানা আনোয়ারুল ইসলাম,নুরুল কবির আলকাদেরী, মো: ফোরকান, আবু তৈয়ব, এনামুল হক চৌধুরী, ক্বারী এনামুল হক, মুহাদ্দিস আকবর হোসেন খতিবী, কুতুব উদ্দিন আনসারী, রেজাউল করিম, নজরুল ইসলাম বিপ্লব, মাষ্টার মুজাফ্ফর আহমদ, মাষ্টার জালাল উদ্দীন, মাষ্টার আবদুশ শুক্কুর প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন আবুল কাশেম নুরী আলকাদেরী। এতে বক্তারা বলেন, বিশ^নবী মহানবী হযরত মুহাম্মদ (স.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র সৃষ্টিকূলের জন্য আল্লাহর রহমত হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন। তার আদর্শ অনুসরণ করে জীবন গঠন করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
