সিটিনিউজবিডি : গতকাল ১১ ডিসেম্বর রোজ রবিবার নগরীর ষ্টেশন রোডস্থ নূপুর মার্কেট চত্বরে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২০১৬ইং এর উদ্বোধনী অনুষ্ঠান তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি আব্দুল খালেক ভাইয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাননীয় জেলা প্রসাশক মো: সামশুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব হাসান মাহমুদ হাসনী, ৩১ নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, আবদুল মোতালেব চৌধুরী, হাজী সেলিম উল্লাহ, মাহমুদুল হক চৌধুরী, শাহেদা জাহান, হারুন অর রশিদ, সরওয়ার কামাল, এম এম মুজিবুর রহমান, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ ফারুক আজম, ওয়াহিদুল আলম, মোসলিম কবির, তৌহিদুল আলম, ফরিদুল আলম, আসিফ ইদ্রিস, বজলুর রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আওয়াল, মোহাম্মদ রফিক, নেচার আহমদ, মো: মহিউদ্দিন, ফজলুর রহমান, মধু তালুকদার বাবু, জাহাঙ্গীর আলম প্রমূখ
উদ্বোধনী খেলায় এরশাদ মার্কেট বনাম রাঙ্গুলী শাড়ী ক্রোকারীজ মার্কেট প্রতিদন্দীতা করে ২.০ ব্যবধানে রাঙ্গুলী শাড়ী জয়লাভ করে।
