পটিয়া প্রতিনিধি : প্রাথমিক ও গণ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সমাজের প্রতিটি বিত্তশালীদের উচিত শীর্তাত মানুষের পাশে দাড়ানো। গরীব ও নিপীড়িত মানুষের পক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে। গত ১০ ডিসেম্বর (শনিবার) পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে এমপি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মেমার্স আহমদ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এস,এম, হারুনুর রশিদ, বিআরডিবি পটিয়ার চেয়ারম্যান আ.ন.ম. সেলিম, মেম্বার মাহবুল কবির, মীর এমদাদুল হক, রোকন উদ্দিন, নুরুল আলম ছিদ্দিকী, খোরশেদুল আলম, মোহাম্মদ বেলাল, সাজ্জাদ হোসেন এনাম, ডাক্তার এস,এম, হাসানুর রশিদ, মঈনুল হাসান তুষার, শওকত ওমর সজীব, আবদুর রহিম চৌধুরী, লিয়াকত ওমর রায়হান, মিঠুন চৌধুরী, আরাফাত উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের পাঁচ শতাধিক গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
