দ্বিগুণ ভোট বেশি পেয়ে ব্যালন ডি’অর জয়ী রোনালদো

0

খেলাধুলা : চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এ পুরস্কার পেতে রিয়াল মাদ্রিদ তারকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে দ্বিগুনের বেশি ভোট পান। ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার।

বিশ্বের ১৭৩ সাংবাদিকের ভোটে রোনালদো এ পুরস্কার জিতেছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন রোনালদো। এরপর তার হাতে উঠে ইউরো ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট। এছাড়া লা লিগায় দ্বিতীয় হয়েছিল রিয়াল মাদ্রিদ।

ব্যালন ডি’অরের এবারের প্রতিযোগিতায় শীর্ষ দুই নাম ছিল রোনালদো ও মেসিরই। তবে ফাইনালের মঞ্চে রোনালদোর ধারে কাছেও আসতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। রিয়াল উইঙ্গার ৭৪৫ ভোট পেয়ে এবার বিজয়ী হয়েছেন। তিনি বার্সেলোনা তারকা থেকে এগিয়ে ছিলেন ৪২৯ ভোটে।

ব্যালন ডি’অর জয়ের পর এল’একুপ টিভিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রোনালদো বলেন,‘আমার জন্য এটা একটা বিশেষ সম্মান। চতুর্থবারের মত আমি এ পুরস্কার জিতেছি। তবুও মনে হচ্ছে এবারই প্রথম জিতেছি। আবারও স্বপ্ন সত্যি হল। চারবার ব্যালন ডি’অর পাবো তা কল্পনাও করিনি। আমি সত্যিই খুব গর্বিত এবং খুশি। আমি জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি খেলোয়াড়ের কাছে কৃতজ্ঞ তাদের অবদানের জন্য। আমি এ মুহুর্তটিকে উপভোগ করতে চাই কারণ এটা জয় করা সহজ নয়।’

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ব্যালন ডি’অর জিতেছেন ৫টি। ৪টি জিতেছেন রোনালদো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.