ঢাকা-‌দিনাজপুর রুটে নতুন ব্রডগেজ ট্রেন চালু

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ রেলওয়ে ঢাকা-‌দিনাজপুর রুটে নতুন বগিযুক্ত একতা এক্সপ্রেস ও দ্রুতযান ব্রডগেজ ট্রেন চালু করেছে।

বৃহস্প‌তিবার সকা‌লে কমলাপুর স্টেশ‌নে রেলমন্ত্রী মুজিবুল হক নতুন কোচযুক্ত একতা এক্স‌প্রেস ব্রডগেজ ট্রেন সা‌র্ভি‌সের উ‌দ্বোধন ক‌রেন। এ সময় রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

শিডিউল অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থে‌কে একতা এক্স‌প্রেস দিনাজপু‌রের উ‌দ্দে‌শে ছে‌ড়ে যা‌বে। আর রাত ৮টায় ছাড়‌বে দ্রুতযান।

অপরদি‌কে, দিনাজপুর থে‌কে সকাল ৭টা ৪০ মিনিটে একতা এক্স‌প্রেস ঢাকার উ‌দ্দে‌শে ছাড়বে। আর দ্রুতযান ছাড়বে রাত ১০টায়।

উ‌দ্বোধনের পর রেলমন্ত্রী মু‌জিবুল হক বলেন, নতুন কোচ যুক্ত হওয়ায় ট্রে‌নের গ‌তি বাড়বে। সেবার মানও বাড়বে।

তিনি বলেন, এই দুটি ব্রডগেজ ট্রেন চালু হওয়ায় বাংলাদেশ রেলওয়ের সেবার মান আরো একধাপ এগিয়ে গেল। ইতিমধ্যে বেশ কিছু কোচ আমাদের রেলের বহরে যুক্ত হয়েছে। আরো বেশ কয়েকটি কোচ আনার প্রক্রিয়া চলছে।

প্রতি ট্রেনে মোট এক হাজার যাত্রী বহন করা যাবে। ই‌ন্দো‌নে‌শিয়া থে‌কে আমদা‌নি করা ১৫০টি কো‌চের অংশ এই দু‌টি ট্রে‌নে যুক্ত করা হ‌য়ে‌ছে। ট্রেন দু‌টি‌তে মোট কোচ ১২টি, আসন সংখ্যা ৮৫২টি। এর ম‌ধ্যে গার্ড ব্রেকার, খাবার গাড়ি, ব্রেকভ্যান সুবিধা থাকবে। দুটি কোচের প্রতি বগিতে আসন থাক‌বে ৫৫টি ক‌রে ‌ মোট ১১০টি।

শোভন চেয়ার ৬টি বগিতে আসন ৯২টি ক‌রে ৫৫২টি। এ‌সি স্লিপার একটি বগিতে আসন থাক‌বে ৪৮টি। নন-এ‌সি‌ স্লিপার বগিতে আসন ৪৮টি।

এ ছাড়া এ‌সি চেয়ার এক‌টি বগি থাক‌বে। যার আসনসংখ্যা ৮০টি। পাওয়ার কার এক‌টি বগিতে আসনসংখ্যা ১৬টি।

ঢাকা থে‌কে দিনাজপু‌রের দূরত্ব ৪৯০ কিলোমিটার। সুলভে ভাড়া ২৩৫ টাকা, শোভনে ৩৯০

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.