শিশুতোষ চিত্রকলায় বর্ণিল প্রকৃতি ও সহজ জীবন ফুটে উঠে

0

সিটিনিউজবিডি : শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা চর্চা কেন্দ্রের কৃতী শিক্ষার্থী, ক্ষুদে চিত্র শিল্পী সাফীরাহ মাকারিম এর একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২৬ নভেম্বর বিকেল ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন মিউজিয়াম প্রদর্শনী কক্ষে অনুষ্ঠিত হয়।

ভাস্কর ডি.কে. দাশ মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- সংগঠক সজল চৌধুরী এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. মঞ্জুর উল আমিন চৌধুরী। সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জাপানের অনারারী কনসুলার মুহম্মদ নুরুল ইসলাম, সংগঠক ও রাজনীতিবিদ সুযশময় চৌধুরী, সংগঠক প্রণব রাজ বড়–য়া, নাট্যজন শেখ শওকত ইকবাল, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, শিক্ষিকা তাহেরা খাতুন, শিল্পী কাজল কান্তি দত্ত, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, শিক্ষানবীশ ভাস্কর মিনহাজুন্নিছা, বিশিষ্ট শিল্পী যদু গোপাল বৈষ্ণব, সাংবাদিক হারুন উর রশিদ, সাংবাদিক আবছার উদ্দিন, আইটি এক্সপাট মোহাম্মদ ইসমাইল, নাট্যকর্মী মেজবাহ চৌধুরী, এমরান হোসেন মিঠু প্রমুখ।


প্রদর্শনীতে শিল্পীর ৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। খ্যাতিমান ভাষ্কর ডি.কে.দাশ (মামুন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন- শিশুতোষ চারুকলায় কোমল প্রাণের চিত্রভাষা সহজ আঙ্গিক, ব্যঞ্জনায় বর্ণিল বৈচিত্রে ফুটে উঠে। প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ তাদের চিত্রে গভীর মনযোগ যেমন আকর্ষণ করে তেমনি ভাবে বিচিত্র অভিব্যক্তি দারুন ভাবে চিত্রিত হয়। শিশু-শিল্পী সাফীরাহ মাকারিম এর পেস্টেল, জল রং, তৈলচিত্রে আঁকা ছবিগুলোতে শিল্পের নান্দনিকতা দর্শকের মন কেড়েছে যদিও পরিপ্রেক্ষিত, বিষয় নির্বাচন ও অনুষঙ্গে কিঞ্চিৎ নমনীয়তা পরিলক্ষিত হয়েছে।
বক্তারা আরো বলেন- একান্ত চর্চা ও গভীর মনোনিবেশের মধ্য দিয়ে একদিন এই শিশু-শিল্পীর শিল্পকলায় দক্ষতা অর্জিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.