টমেটো কিডনি ক্যান্সার প্রতিরোধ করে

0

লাইফস্টাইল : কিডনি ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে চান? তাহলে বেশি বেশি টমেটো খান। টমেটো কিংবা লাইকোপেন সমৃদ্ধ ফল ও সবজি কিডনি ক্যান্সারের ঝুঁকি কমায় বলে একটি গবেষণায় দেখা গেছে।

লাইকোপেন একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই টমেটো, তরমুজ, আঙ্গুর ও পেঁপের লালচে রং হয়। ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া ৯২ হাজার নারীর খাদ্যাভাসের ওপর এই গবেষণা করা হয়েছে। গবেষণায় প্রশ্নপত্রের মাধ্যমে তাদের খাবারে লাইকোপেনসহ মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণের পরিমাণ সংগ্রহ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে যে সব নারী কম লাইকোপেন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করেছেন তাদের তুলনায় যারা প্রচুর পরিমাণ লাইকোপেন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করেছেন তাদের কিডনি ক্যান্সারের ঝুঁকি কম। আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক বৈঠকে এই গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.