খেলাধুলা : প্রথম নারী ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি দু’ফরম্যাটেরই বর্ষসেরা খেলোয়াড় হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক সুজি বেটস।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব মঞ্চে পারফরমেন্সের বিচারে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময়ে ৭ ওয়ানডে ম্যাচে ৯৪ দশমিক ৪০ গড়ে ৪৭২ রান করেন ২৯ বছর বয়সী বেটস। পাশাপাশি বল হাতেও ৮ উইকেট ছিলো তার ঝুলিতে।
এমন অ্যাওয়ার্ডে কথা শুনে নিজের অনুভূতি জানাতে গিয়ে বেটস বলেন, আমি সত্যিই অবাক হয়েছি এবং আনন্দিত হয়েছি। কারন আমি দু’টি ফরম্যাটেরই বর্ষসেরা খেলোয়াড়। এমন অ্যাওয়ার্ড ভবিষ্যতে আরও ভালো খেলতে আমাকে উৎসাহ যোগাবে। এর আগে ২০১৩ সালে শুধুমাত্র ওয়ানডেতে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বেটস।
এদিকে, নারীদের বর্ষসেরা ১২ দলের স্কোয়াডও ঘোষণা করেছে আইসিসি। সেই দলেও আছেন বেটস। বর্ষসেরা দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী) : সুজি বেটস (নিউজিল্যান্ড), রাহেলা প্রিস্ট (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক), স্মৃতি মান্দানা (ভারত), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ ও অধিনায়ক), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), ইলিয়াস পেরি (অস্ট্রেলিয়া), হিদার নাইট (ইংল্যান্ড), দেন্দ্রা ডোটিন (ওয়েস্ট ইন্ডিজ), সুনে লুস (দক্ষিণ আফ্রিকা), আনা শারবসোল (ইংল্যান্ড), লে ক্যাসপেরেক (নিউজিল্যান্ড), কিম গার্থ (দ্বাদশ ক্রিকেটার) (আয়ারল্যান্ড)।
