লালদীঘি ময়দানে ২৬ ডিসেম্বর গাউছুল আজম কনফারেন্স

0

সিটিনিউজবিডি : মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর, সোমবার চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স’১৬ এর চূড়ান্ত প্রস্তুতি সভা গতকাল শুক্রবার বাদে আছর কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদ্রাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কনফারেন্স বাস্তবায়ন তদারক পরিষদের আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

আসন্ন গাউছুল আজম কনফারেন্স সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিভিন্ন পরিষদের আহবায়কগণ ও বিভিন্ন সমন্বয় পরিষদের সভাপতি-সচিবগণ নিজ নিজ পরিষদের গৃহীত চূড়ান্ত কর্মসূচীসমূহ সভায় উপস্থাপন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনফারেন্স বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ শহিদুল করিম চৌধুরী, সদস্য সচিব ছিবগাতুল্লাহ মোহাম্মদ আরিফ, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহ, আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ হাসান, মুহাম্মদ সেলিম, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, মাষ্টার সোলায়মান প্রমুখ।

পরিশেষে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র নেক নজর ও ফুয়ুজাতের উছিলায় কনফারেন্সের সফলতা, বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.