শহিদুল ইসলাম , উখিয়া,(কক্সবাজার) : কক্সবাজারের উখয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি নুরুল হক প্রকাশ মনু মেম্বার আর নেই। ইন্নাল্লিালাহি..রাজিউন।
গত ১৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত আড়াইটার সময় কক্সবাজার ডিজিটাল হাসপাতালে হৃদয় রোগে আক্রান্ত হয়ে ইন্তোকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সে রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নার বাসিন্দা মরহুম সোলাইমন কেরানীর ৫ম পুত্র। গতকাল রবিবার বিকাল সাড়ে চারটার দিকে রত্নাপালং কোটবাজার দরগাঁহ মোরা কবরস্থানের মাঠে মরহুমের নামাজের যানাজা অনুষ্টিত হয়।
উক্ত জানাজার নামাজে ঈমামতি করেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান। জানাজার নামাযে অংশ নেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা খাঁন বাহাদুর মোস্তাক আহাম্মদ, সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মাহমুদ, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাফর আহাম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভাইস চেয়াম্যান সুলতান মাহমুদ চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল আমি চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ নোমান, উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক এম.গফুর উদ্দিন। জানাজার নামাযের শেষে স্থানীয় দরগাহ মোরা কবর স্থানে দাফন করা হয়।
এই ইউপি সদস্যের অকাল মৃত্যুতে পুরো উখিয়াতে শোকের ছাঁয়া নেমে এসেছে। উল্লেখ্য উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদের ৫ বার ইউপি সদস্য নির্বাচিত হয়।
