সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস সাপ্তাহ উদ্ভোধন

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাপ্তাহ ২০১৬ এর উদ্ধোধন করা হয়েছে।

আজ (১৮ ডিসেম্বর) রোববার সকালে কুমিরা ফায়ার সার্ভিস কার্যালয়ে এর উদ্ধোধন করা হয়। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবদুল্লাহ হারুন পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন আজকের সূর্যোদয় ও সিটিনিউজবিডি.কমের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু,কুমিরা ইউপি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মোরশেদ আলম।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস একটি চ্যালেঞ্জিং কাজ, বিভিন্ন দূর্যোগে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরন্তন কাজ করে যাচ্ছেন। মানুষ একটু সচেতন হলে আগুন লাগা সহ অনেক যেকোন বড় ধরণের হতাহত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.