ওডেব’র কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

0

এস. কফিল : অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব প্রধান কার্যালয়ে সাধারণ কমিটির ২২তম এবং কার্য নির্বাহী কমিটির ৮৪তম সভা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

ওডেব’র ০১ বৎসর শেষে লক্ষ্য, উদ্দেশ্য এবং বার্ষিক প্রতিবেদন পেশ করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। সাধারণ কমিটি ও কার্য নির্বাহী কমিটির সদস্য এবং কর্মীগন এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যমলী মজুমদার। সভাপতি সালমা রহমান এর সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সভার সূচনা করা হয়। তিনি ওডেবের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহি কমিটির সদস্য জনাব এড. সমীর কর।

তিনি বলেন, ওডেব একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যারা কাজ করেন তারা সকলেই ভাই ভাই উঁচু নিচু কোন ভেদাভেদ নাই। চাকরিটাকে শুধু মাত্র চাকরি হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্রের জন্য নিজের কাজ মনে করেই করতে হবে। তাহলেই একটি প্রতিষ্ঠানের সাথে সাথে একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। উদাহরণ স্বরুপ তিনি নেলসন মেন্ডেলা, ড. ইউনুস এর কথা তুলে ধরেন।

আলোচনায় সাধারণ কমিটির সদস্যা এড.রুপম তালুকদার তাঁর বক্তব্যে বলেন, আমরা সৃষ্টির সেরা জীব। তাই আমাদের কাজগুলোও হতে হবে অনেকের মধ্যে সেরা। নারী অগ্রযাত্রার পথিকৃত বেগম রোকেয়া যে আলোক বর্তিকা নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন তার ধারাবাহিকতায় হাল ধরেছেন শহীদ জননী জাহানারা ইমাম, এড,সুলতানা কামাল প্রমুখ যা আমাদের এই বর্তিকা বহনের দায়িত্ব পালন করতে হবে তাহলেই একটি জাতির উন্নয়ন সম্ভব। এরপর ওডেব’র আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ সেতারা শাহ। সভাপতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সভার শেষ করেন। সভার সর্বাত্নক সহযোগতিায় ছিলেন ওডেব কর্মীবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.