ডুবো-ড্রোন ফেরত দেবে চীন : যুক্তরাষ্ট্র

0

আন্তর্জাতিক : দক্ষিণ চীন সাগরে জব্দ করা যুক্তরাষ্ট্রের ডুবো-ড্রোন ফেরত দেবে চীন। এ-সংক্রান্ত বোঝাপড়া নিশ্চিত হয়েছে তাদের মধ্যে। বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক জলসীমা থেকে যুক্তরাষ্ট্রের ডুবো-ড্রোন জব্দ করে চীন। কী কারণে এ কাজ করা হয়েছে, চীন তার কোনো ব্যাখ্যা না দিলেও অভিযোগ করেছে, পরিস্থিতি উত্তপ্ত করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনাদের বিরুদ্ধে ‘চুরির অভিযোগ’ এনেছেন। এক টুইটে তিনি বলেছেন, ‘চীনকে বলা উচিত, তারা আমাদের যে ড্রোন চুরি করেছে, তা ফেরত দিতে হবে না- সেটা তাদের কাছে রাখতে দেওয়া হোক।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, যখন ডুবো-ড্রোন জব্দ করা হয়, দক্ষিণ চীন সাগরে তখন এটি বৈজ্ঞানিক গবেষণার কাজে নিয়োজিত ছিল। শিগগিরই ড্রোন ফিরিয়ে দিতে বলা হয়েছে। এর পর এক মার্কিন কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কায়দায় যুক্তরাষ্ট্রের ড্রোন ফেরত দেওয়া হবে। কিন্তু কবে ফেরত দেওয়া হবে, তা নির্দিষ্ট করেনি তারা। একই সঙ্গে তড়িঘড়ি করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এই মন্ত্রণালয়।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোনে কথা বলায় শর্ত ভাঙার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে চীন। এই টানাপোড়েনের মধ্যে ডুবো-ড্রোন নিয়ে কূটনীতি আরো গরম হয়ে উঠেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.