কবির বকুলের শারীরিক অবস্থার উন্নতি

0

বিনোদন : জনপ্রিয় গীতিকার কবির বকুলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিছুটা। নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে শনিবার (১৭ ডিসেম্বর) রাত থেকে ঢাকার স্কয়ার হাসপাতালের (আইসিইউ) আছেন তিনি।

কবির বকুলের জ্যেষ্ঠ কন্যা প্রেরণা রোববার দুপুরে জানান, ‘বাবার শরীরে নিউমোনিয়ার প্রকোপ কিছুটা কমেছে। জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৩ ডিসেম্বর ঢাকার মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন কবির বকুল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাত সাড়ে আটটায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তর করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গীতিকারকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.