রাজপথে ছুটছে রোবোকপ

0

অনলাইন ডেস্ক : গাড়িটি নিয়ে হাইওয়েতে বেরিয়েছেন। দেখলেন আশেপাশে কোনো পুলিশ অফিসার নেই। সুতরাং সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে হাওয়ার গতিতে চালিয়ে দিলেন গাড়ি। কিন্তু কিছুক্ষণ পরেই সামনের আয়নায় তাকিয়ে দেখলেন পেছন থেকে দ্রুতগতিতে কি যেন একটা ছুটে আসছে। আরো কাছে এলে দেখতে পেলেন, এটা একটা মোটরসাইকেল। কিন্তু ওপরে কোনো চালক নেই! তারপরেও অন্য গাড়ির পাশ কাটিয়ে দ্রুতগতিতে ছুটে এসে আপনার পথ আগলে দাঁড়ালো।

এরপর মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার হাতে ট্রাফিক আইন লংঘনের টিকেট ধরিয়ে দিল! মনে হতে পারে এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য! কিন্তু তা নয়, এটা বাস্তব জীবনের রোবোকপ! চার্লস বোম্বারডিয়ার নামের কানাডার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উদ্ভাবন করেছেন এমন ধরনের রোবোপুলিশ।

রাস্তায় ট্রাফিক আইন লংঘন করা অনেক দুর্বৃত্ত চালকের হাতে ট্রাফিক পুলিশের প্রাণ হারানোর ঘটনা অনেক ঘটে থাকে। এই রোবো পুলিশ এবার কোনো দুর্ঘটনা ছাড়াই ধরে ফেলবে আইন অমান্যকারীদের। এর গতি হবে অন্য সব গাড়ির চেয়ে বেশি। তাই এই রোবটকে ফাঁকি দিয়ে পালাতে পারবেন না কোনো চালক।

ইতোমধ্যে এই রোবো পুলিশের সফল পরীক্ষাও চালানো হয়েছে মরক্কোতে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.