চমেক হাসপাতাল পরিদর্শনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব

0

সিটিনিউজবিডি : আজ ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১০ টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রোগীকল্যাণ সমিতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও পাহাড়তলী চক্ষু হাসপাতালের কার্যকরী কমিটির সদস্য, সমাজকর্মী ও সরকারী কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাহী সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি আর্ত মানবতার সেবায় যে ভাবে কাজ করে যাচ্ছে তা অন্যের জন্য অনুকরণীয়। এ সমিতির সাথে সম্পৃক্ত সমাজকর্মীগণ নিজেদের শ্রম, মেধা ও অর্থ দিয়ে রোগীকল্যাণ সমিতিকে সমঋদ্ধ করছেন আর রোগীকল্যাণ সমিতি এ অর্থ দিয়ে হাসপাতালে ভর্তিকৃত অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বলেন রোগীকল্যাণ সমিতি কেবলমাত্র দরিদ্র রোগীদের ঔষধ পথ্য দিয়ে সহায়তা করেনা। এ সমিতি যে এর বাইরে গিয়েও রোগীদের বিভিন্নভাবে সহায়তা করে তা এখানে না আসলে কেউ জানতে পারবেনা। তিনি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে রোগীকল্যাণ সমিতিকে প্রদত্ত সহায়তা আরো বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগীকল্যাণ সমিতির সভাপতি ও তত্ত্বাবধায়ক ডাঃ মুর্শিদ আরা বেগম, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক বন্দনা দাশ, ডঃ মাহামুদ হাসান, ডাঃ তৈয়ব সিকদার, ডাঃ আবু জাফর, ডাঃ এম এ মান্নান, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, জেসমিন সুলতানা পারু, জাহাঙ্গীর মোস্তফা, ক্ষণ রঞ্জন রায়, জাতীয় সমাজকল্যাণ পরিষদ সদস্য এস এম মোরশেদ হোসেন, এমদাদুল আজিজ চৌধুরী। বক্তাগণ রোগীকল্যাণ সমিতি সমুহকে আরো অধিকতর শক্তিশালী করার নিমিত্ত জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতা কামনা করেন।
সমাজসেবা অফিসার অভিজিৎ সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার কামরুল পাশা ভুঁইয়া, মোহাম্মদ আলমগীর সহ জেনারেল হাসপাতাল ও পাহাড়তলী চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির সদস্যবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.