জেএসসি-জেডিসির ফল প্রকাশ ২৯ ডিসেম্বর

0

সিটিনিউজবিডি : অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন মঙ্গলবার সকালে এ তথ্য জানান।

সচিব বলেন, `প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর আমাদের সময় দিয়েছেন। ওইদিন সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেব। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।‘
অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৭ নভেম্বর। এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.