বর্ষবরণে যৌন হয়রানি মামলায় অভিযোগপত্র দাখিল

0

সিটিনিউজবিডি : বর্ষবরণে যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় মো. কামালকে (৩৫) আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে পিবিআইয়ের পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগপত্রটি দাখিল করেন।

শাহবাগ থানার জিআর শাখার পুলিশের উপপরিদর্শক পার্থ চ্যাটার্জি বলেন, পয়লা বৈশাখে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় কামালকে আসামি করে মঙ্গলবার অভিযোগপত্র দিয়েছে পিবিআই। মামলায় ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।

২০১৫ সালের পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির এই মামলায় আট আসামিকে শনাক্ত করেছিল পুলিশ। তাদের ধরিয়ে দিতে ১ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। শনাক্ত আসামিদের মধ্যে মো. কামালকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মামলাটি পুনঃতদন্তের আবেদন করা হয়।

২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানি করা হয়। যৌন হয়রানির শিকার কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.