জাতীয় তায়কোয়ান্ডো-ডো প্রতিযোগীতায় চট্টগ্রামের সাফল্য

0

সিটিনিউজবিডি : তায়কোয়ান্ডো (আই টি এফ) বাংলাদেশ আয়োজিত ৩য় আইটিএফ বাংলাদেশ জাতীয় তায়কোয়ান্ডো-ডো চ্যাম্পিয়ানশীপ-১৬ গত ১৭/১৮ ২ দিনব্যাপী ডিসেম্বর সিলেট এর ল’কলেজ জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম আইটিএফ তায়কোয়ান্ডো-ডো এসোসিয়েশন এর ২২ জন সদস্য বিশিষ্ট একটি দল অংশগ্রহণ করে ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি তাম্য পদক অর্জন করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
৩০ কেজিতে রিফাত, শাহাদাত স্বর্ণ, ৪০ কেজিতে শারমিন স্বর্ণ, ৪৫ কেজিতে ঈশিতা স্বর্ণ, ৬৫ কেজিতে শোয়াফ, বাবুল, ইমন স্বর্ণ, ৭০ কেজিতে জাহাঙ্গীর, আলমগীর স্বর্ণ। ৫০ কেজিতে রিদোয়ান, শাকিল, রাফিক, আলমগীর, আসিফ, রহিম রৌপ্য পদক অর্জন করে। ৪৫ কেজিতে সাইফুল, সালাম, রাজু, শাকিল, কামরুল, সাঈদ তাম্য পদক অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেচ্ছা হক। বিশেষ অতিথি ছিলেন আইটিএফ প্রতিষ্ঠাতা সভাপতি মো: মোক্তার হোসেন, পাহাড়তলী হাজী ক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুলের প্রশিক্ষক মো: আব্দুল হান্নান কাজল, আইটিএফ চট্টগ্রাম শাখার প্রধান মো: আলী আকবর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.