বিএনপি-জামায়াতের নীল নকশা পরাভূত হয়েছে – নজিবুল বশর

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, ফটিকছড়ি: বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)’র চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, ‘ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্বনেত্রী। তাকে হত্যা করতে বার বার নীল নকশা করে পরাভূত হয়েছে বিএনপি-জামায়াত। আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক বা কোন সহায়ক সরকারের অধীনে হবেনা। শেখ হাসিনার অধীনেই হবে নির্বাচন ।

গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী নির্বাচনের আগেই বিএনপি’র ইউনিয়ন পর্যায়ের নেতারা বিটিএফ’এ যোগদান করবে। গত বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি পৌরসদরস্থ জে.ইউ পার্ক কমিউনিটি সেন্টারে বিটিএফ ফটিকছড়ি উপজেলা শাখার কর্মীসমাবেশ ও যোগদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব জাত-পাতের মানুষের রক্তে রঞ্জিত সমপ্রীতির এ বাংলাদেশে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের কোন ঠাঁই হবেনা।’

বিটিএফ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি শাহজাদা মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম. তৌহিদুল আলম বাবু, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুকী, আওয়ামীলীগ নেতা এইচ.এম আবু তৈয়ব, বিটিএফ’র আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, বিটিএফ চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক কাজী মাওলানা আব্দুল হালিম, সদস্য সচিব ইউনুছ প্রমূখ।

উপস্থিত ছিলেন, বখতপুর ইউপি চেয়ারম্যান এস.এম সোলাইমান, কাঞ্চননগরের চেয়ারম্যান রশিদ উদ্দিন কাতেব, পাইন্দং এর চেয়ারম্যান সরোয়ার উদ্দিন স্বপন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ফটিকছড়ি পৌর আ.রীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী।

সমাবেশে ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র একাংশের যুগ্ম আহবায়ক ও রাঙ্গামটিয়া ইউ.পি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানে আলম, ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র সদস্য এমরান হোসেন, নাজিরহটের সাবেক যুবদল নেতা শাহজালাল, নাজিরহাট পৌর বিএনপি নেতা সরোয়ার হাসান, নারায়নহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাজ্বী নবীর নেতৃত্বে একাধিক বিএনপি নেতা বিটিএফ চেয়ারম্যানকে পুষ্পমাল্য দিয়ে আনুষ্টানিকভাবে বাংলাদেশ তরিকত ফেডারেশ (বিটিএফ) এ যোগদান করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.