নেইমারকে নিয়ে চিন্তিত নন কোচ

0

খেলাধুলা : বার্সেলোনার ভরসা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। তাদের বোঝাপড়াটা দারুণ। সস্প্রতি দুজন (মেসি-সুয়ারেজ) ভালোই গোল পাচ্ছেন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছেন না নেইমার।

চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলে ১৮ ম্যাচ খেলা নেইমারের গোল সংখ্যা ছয়টি। তবে মেসি-সুয়ারেজদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল। তাই গোল খরায় ভুলতে থাকা নেইমারকে নিয়ে চিন্তিত নন বার্সা কোচ লুইস এনরিক। জানালেন, অাক্রমণভাগে খেলে অন্যদের দিয়ে গোল করানোই দলের জন্য গুরুত্বপূর্ণ।

নেইমারকে নিয়ে এনরিক বলেন, ‘আমি নেইমারের গোল কিংবা অ্যাসিস্টের পরিসংখ্যান নিয়ে ভাবছি না। এছাড়া দিন শেষে সে কতটা গোল করলো তা নিয়েও চিন্তিত নই। এবারের মৌসুমে নেইমার অনেক গোলে সহায়তা করেছে। যা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আগের মৌসুমের মতো তার পারফরম্যান্স অনেক উঁচুতেই আছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.