শাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হল বন্ধের ঘোষণা

0

সিটিনিউজবিডি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে বন্ধ রয়েছে সকল প্রকার একাডেমিক কর্যক্রম। একই সঙ্গে ১ জানুয়ারি পর্যন্ত হল বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার রাতে ওই নির্দেশ দেয়। নির্দেশ অনুসারে আজ বুধবার সকাল থেকে ছাত্ররা হল ছাড়তে শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য তিনটি আবাসিক হল রয়েছে। এগুলো হলো বঙ্গবন্ধু হল, শাহ পরান হল ও সৈয়দ মুজতবা আলী হল।

শাহ পরান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন বলেন, ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিত এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়।

ক্যাম্পাস সূত্র জানায়, গতকাল রাতে ছাত্রদের তিনটি আবাসিক হলে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গুলি, ধারালো অস্ত্র, লোহার রড, ইয়াবা বড়ি ও মদ উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ সকাল সাড়ে ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সি নাসের ইবনে আফজাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.