বিনোদন : রণবীর কাপূর ও ক্যাটরিনা কাইফের বহু প্রতীক্ষিত ‘জাগ্গা জাসুস’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার ভিডিওতে দেখা যাচ্ছে গোয়েন্দা জাগ্গা চরিত্রের রণবীর তার বাবার খোঁজে বেরিয়েছে। পথে দেখা হয় ক্যাটরিনার সঙ্গে, যে তাকে এই সন্ধানে সাহায্য করে।
১৯ ডিসেম্বর মঙ্গলবার মুক্তি পায় ২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারটি।
ট্রেলারে একটিই ডায়ালগ, একেবারে শেষে। বাকিটা নানারকম শব্দ আর সুরের জলছবি। হাতি, উটপাখি, বাঘ, প্যান্থার-নানাধরনের জীবজন্তু রয়েছে এতে। বোঝা যাচ্ছে, জাগ্গা জাসুসের দুনিয়ায় বিস্ময়ের অভাব নেই।
সিনেমাটি পরিচালনা ও গল্প লিখেছেন অনুরাগ বসু। আর প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ রায় কাপূর, রণবীর কাপূর ও অনুরাগ বসু। ‘জাগ্গা জাসুস’ মুক্তি পাবে আসছে বছরের ৭ এপ্রিল।
